ছাত্র কল্যাণ পরিষদ

উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা

আমাদের কার্যক্রম

শিক্ষা, ছাত্র কল্যাণ ও সমাজসেবামূলক আয়োজনের সংক্ষিপ্ত বিবরণ। সকল তথ্য ডেমো কনটেন্ট।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরুষ্কার বিতরণ অনুষ্টান

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরুষ্কার বিতরণ অনুষ্টান

হল রুম, মাদ্রাসা প্রাঙ্গন, উত্তর মুলাইম মল্লিক সরাই ফাযিল মাদ্রাসা।
10/09/2026

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘ছাত্র কল্যাণ পরিষদ’ উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা। মৌলভীবাজার উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ছাত্র কল্যাণ পরিষদ-এর উদ্যোগে ‘দাখিল পরীক্ষা ২০২৬’-এ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের এক উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় মাদ্রাসা কনফারেন্স হলে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। ​ছাত্র কল্যাণ পরিষদ-এর সাংগঠনিক সম্পাদক মো. হাছিন মাহতাব তালুকদারের সঞ্চালনায় এবং মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শামছুল ইসলাম সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক উস্তাদ ও জগৎসী জি.কে এম সাইফুর রহমান কলেজের সম্মানিত প্রভাষক মাওলানা মুফতি আব্দুল মোক্তাদির হোসাইন সিদ্দিকী। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম চৌধুরী, প্রভাষক মাওলানা নজরুল ইসলাম, জনাব মফিজুল ইসলাম, সিনিয়র মৌলভী মাওলানা শামছুল হক, সিনিয়র শিক্ষক জিয়াউল ইসলাম, পরিষদের অর্থ সম্পাদক নশাদ আহমদ ইমরান, ছাত্র সংসদ এর সদস্য মেহদী হাসান প্রমুখ। ​অনুষ্ঠান শেষে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এতে বিশেষ মেধার স্বাক্ষর রেখে ‘এ প্লাস’ (A+) প্রাপ্ত শিক্ষার্থী মো. মামুন মিয়ার হাতে সংবর্ধনা ক্রেস্টের পাশাপাশি নগদ ২,০০০ টাকা সম্মাননা উপহার হিসেবে প্রদান করেন অতিথিরা। বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার আলোয় আলোকিত হয়ে সমাজ ও দেশ গঠনে বিশেষ অবদান রাখার আহ্বান জানান।

ছাত্র কল্যাণ পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও শিক্ষা উপকরণ প্রদান অনুষ্টান

ছাত্র কল্যাণ পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও শিক্ষা উপকরণ প্রদান অনুষ্টান

13/07/2026

উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসায় “ছাত্র কল্যাণ পরিষদ”-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন। ​মৌলভীবাজারের ঐতিহ্যবাহী উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কনফারেন্স হলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্র কল্যাণ পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ১২ জুলাই ২০২৬, রবিবার দুপুরে মাদ্রাসার কনফারেন্স হলে এক আলোচনা সভা, শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ​মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল ইসলাম-এর সভাপতিত্বে এবং ছাত্রকল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. হাছিন মাহতাব তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ-এর মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে পরিষদের এই শিক্ষার্থীবান্ধব, মানবিক ও সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। ​অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম চৌধুরী, আরবি প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক মফিজুল ইসলাম ও সিনিয়র মৌলভী মাওলানা শামসুল হক, ইবতেদায়ী প্রধান মাওলানা বশির উদ্দিন জালালাবাদী। আরও উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণ পরিষদের সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা তাওহিদুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা কাজী আব্দুস সামাদ কয়েস, উপ প্রচার সম্পাদক মঈনুদ্দিন আহমদ, অর্থ সম্পাদক নশাদ আহমদ ইমরান, উপ অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপ অফিস সম্পাদক আশরাফুল ইসলাম, উপ ক্রীড়া সম্পাদক সামির আহমদ মাদ্রাসা ছাত্র সংসদের ভিপি আব্দুল কাইয়ুম-সহ মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ​অনুষ্ঠানে ৩৫জন শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরিশেষে, মাদ্রাসা, দেশ ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অধ্যক্ষ মহোদয়ের অফিসের ইন্টেরিয়র ডিজাইন কাজের জন্য সহযোগিতা

অধ্যক্ষ মহোদয়ের অফিসের ইন্টেরিয়র ডিজাইন কাজের জন্য সহযোগিতা

05/07/2026

অধ্যক্ষ মহোদয়ের রুমের ইন্টেরিয়র ডিজাইনের কাজের জন্য ছাত্র কল্যান পরিষদের আর্থিক সহযোগিতার নগদ ৩০,০০০৳ হাজার টাকা অধ্যক্ষ মহোদয়ের হাতে তুলে দেন পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. হাছিন মাহতাব তালুকদার, অর্থ সম্পাদক নশাদ আহমদ ইমরান ও সহকারী অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, আরবি প্রভাষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ । ০৫ জুলাই ২০২৬ ঈসায়ী, রবিবার উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা মৌলভীবাজার সদর, মৌলভীবাজার

ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন

ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন

14/04/2026

আজ ১৪ মার্চ ২০২৬,২৪ রমজান রোজ শনিবার।উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদরাসার ছাত্র কল্যান পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল এর আয়োজন করা হয়। ইফতার মাহফিল এ উপস্থিত ছিলেন বর্তমান অধ্যায়নরত ছাত্রবৃন্দ, ছাত্র কল্যান পরিষদের নেতৃবৃন্দ,মজসিদ মাদরাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। প্রতি বছরের ন্যায় ছাত্র কল্যান পরিষদ ইফতার মাহফিল আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছে।