উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা
প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষা ও ভবিষ্যৎ গঠনে আমাদের অঙ্গীকার।
২০২৩
শিক্ষার্থীদের সহযোগিতা করা
শিক্ষা ও ছাত্র কল্যাণ
মৌলভীবাজার, বাংলাদেশ
উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা-এর প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ২০২৩ সালে প্রতিষ্ঠিত এই পরিষদ শিক্ষার্থীদের কল্যাণ ও শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের একই প্ল্যাটফর্মে যুক্ত করাই ছিল আমাদের প্রথম পদক্ষেপ।
পরিষদ মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা করে, উচ্চশিক্ষায় দিকনির্দেশনা দেয় এবং কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতে সংবর্ধনার আয়োজন করে। পাশাপাশি ভাষা ও ব্যাকরণভিত্তিক বিনামূল্যের শিক্ষা উপকরণ ও ভিডিও পাঠ তৈরি করা হচ্ছে।
শিক্ষামূলক ও সামাজিক নানা কার্যক্রমের মাধ্যমে মাদ্রাসা পরিবার ও আশপাশের সমাজের উন্নয়নে ভূমিকা রাখাই আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য।

প্রধান উপদেষ্টার বাণী
শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করে আসা একজন অভিজ্ঞ শিক্ষাবিদ। শিক্ষার্থীদের সাফল্য ও ভবিষ্যৎ গঠনে তিনি সবসময় উৎসাহ ও দিকনির্দেশনা প্রদান করে আসছেন।
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
পরম করুণাময় ও অসীম দয়ালু মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি।
ছাত্র কল্যাণ পরিষদের এই মহতী ও কল্যাণমুখী পথচলার শুভক্ষণে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও সুধীজনের প্রতি জানাই আন্তরিক মোবারকবাদ, ভালোবাসা ও শুভেচ্ছা।

শিক্ষা কেবল একটি সনদ অর্জনের নাম নয়; শিক্ষা হলো মানুষ হওয়ার শিক্ষা। শিক্ষা মানুষের চিন্তাকে আলোকিত করে, চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করে, বিবেককে জাগ্রত করে এবং তাকে সমাজ ও মানবতার জন্য কল্যাণকর হিসেবে গড়ে তোলে। জ্ঞান তখনই সার্থক, যখন তা চরিত্রে প্রতিফলিত হয়, আচরণে প্রকাশ পায় এবং মানুষের কল্যাণে নিবেদিত হয়।
এই মহান আদর্শকে সামনে রেখে ছাত্র কল্যাণ পরিষদ শিক্ষার্থীদের শিক্ষা, নৈতিকতা, চরিত্র গঠন, পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের প্রত্যাশা—প্রতিটি শিক্ষার্থী শুধু পরীক্ষায় সফল হবে না; বরং একজন সৎ, আদর্শবান, দায়িত্বশীল, আত্মমর্যাদাসম্পন্ন ও মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে।
আমাদের তরুণ প্রজন্মই আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের নির্মাতা। আজকের একজন শিক্ষার্থীই আগামী দিনের শিক্ষক, আলেম, চিকিৎসক, প্রকৌশলী, উদ্যোক্তা, প্রশাসক কিংবা সমাজের নেতৃত্বদানকারী হতে পারে। তাই তাদের হাতে শুধু জ্ঞানের আলো তুলে দেওয়াই যথেষ্ট নয়; তাদের হৃদয়ে সততা, তাকওয়া, দায়িত্ববোধ, সহমর্মিতা ও মানবসেবার চেতনা জাগিয়ে তুলতে হবে।
একজন শিক্ষার্থীর স্বপ্নকে সম্মান করা, তার সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ সৃষ্টি করা এবং বিপদের সময় তার পাশে দাঁড়ানো—এও এক মহান আমানত।
প্রধান উপদেষ্টা হিসেবে আমি বিশ্বাস করি, আমাদের প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই অসীম সম্ভাবনা নিহিত রয়েছে। প্রয়োজন শুধু সঠিক দিকনির্দেশনা, আন্তরিক সহযোগিতা এবং ভালোবাসাপূর্ণ একটি পরিবেশ। আমরা চাই, কোনো শিক্ষার্থী যেন নিজেকে একা মনে না করে; কোনো মেধা যেন সুযোগের অভাবে হারিয়ে না যায় এবং কোনো স্বপ্ন যেন সহায়তার অভাবে অপূর্ণ থেকে না যায়।
আমাদের এই পথচলা কোনো ব্যক্তিকেন্দ্রিক উদ্যোগ নয়; এটি একটি সম্মিলিত অঙ্গীকার। এখানে প্রত্যেক শিক্ষক একজন পথপ্রদর্শক, প্রত্যেক অভিভাবক একজন সহযাত্রী, প্রত্যেক শুভাকাঙ্ক্ষী একজন সহযোগী এবং প্রত্যেক শিক্ষার্থী আমাদের ভবিষ্যতের স্বপ্নের অংশীদার।
আসুন, আমরা বিভেদ নয়—ঐক্যকে বেছে নিই; হতাশা নয়—আশার আলো জ্বালাই; প্রতিযোগিতা নয়—সহযোগিতার হাত বাড়িয়ে দিই। সততা, আদর্শ, জ্ঞান ও মানবিকতার ভিত্তিতে এমন একটি প্রজন্ম গড়ে তুলি, যারা নিজের জীবনে সফল হওয়ার পাশাপাশি সমাজ, দেশ, উম্মাহ ও মানবতার জন্য কল্যাণের কারণ হবে।
আমাদের আজকের ছোট্ট একটি ভালো উদ্যোগ হয়তো আগামী দিনের একটি জীবন বদলে দিতে পারে। আর একটি আলোকিত জীবন বদলে দিতে পারে একটি পরিবার; একটি পরিবার বদলে দিতে পারে একটি সমাজ।
এই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে ছাত্র কল্যাণ পরিষদ তার সেবামূলক যাত্রাকে আরও সুদৃঢ়, বিস্তৃত ও অর্থবহ করতে দৃঢ়প্রতিজ্ঞ।
মহান আল্লাহ তাআলা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করুন, আমাদের এই মহতী উদ্যোগকে কবুল করুন, আমাদের সকল প্রচেষ্টায় বরকত দান করুন এবং ছাত্রসমাজের কল্যাণে আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার তাওফিক দান করুন।
আল্লাহ তাআলা আমাদের শিক্ষার্থীদের ইলমে নাফে‘, উত্তম আখলাক, ঈমানি দৃঢ়তা, জীবনের সফলতা এবং মানুষের কল্যাণে নিজেদের উৎসর্গ করার তাওফিক দান করুন।
আমাদের শিক্ষার্থীদের স্বপ্ন হোক আলোকিত, পথ হোক সত্য ও সুন্দর, আর ভবিষ্যৎ হোক উজ্জ্বল ও কল্যাণময়।
আমিন, ইয়া রব্বাল আলামিন।
মাওলানা বেলালুর রহমান
প্রধান উপদেষ্টা
ছাত্র কল্যাণ পরিষদ

সভাপতির বাণী
প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং মাদ্রাসার উন্নয়নে সহযোগিতা করাই তাঁর অন্যতম প্রধান লক্ষ্য।
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ছাত্র কল্যাণ পরিষদ-এর পক্ষ থেকে দেশ-বিদেশের সকল শুভাকাঙ্ক্ষী, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সম্মানিত দর্শনার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষাই একটি জাতির উন্নতি ও অগ্রগতির প্রধান ভিত্তি। আর ধর্মীয় ও নৈতিক শিক্ষার আলোয় শিক্ষার্থীদের গড়ে তোলা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ছাত্র কল্যাণ পরিষদ-এর পক্ষ থেকে দেশ-বিদেশের সকল শুভাকাঙ্ক্ষী, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সম্মানিত দর্শনার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শিক্ষাই একটি জাতির উন্নতি ও অগ্রগতির প্রধান ভিত্তি। আর ধর্মীয় ও নৈতিক শিক্ষার আলোয় শিক্ষার্থীদের গড়ে তোলা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই বিশ্বাসকে সামনে রেখে ছাত্র কল্যাণ পরিষদ গত তিন বছর ধরে মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষা, কল্যাণ, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে।
গত দুই বছর ধরে এই মহৎ সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ আমার জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের। এই পথচলায় আমাদের সকল সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা আমাদের এগিয়ে যাওয়ার শক্তি যুগিয়েছে।
আমরা বিশ্বাস করি—একজন শিক্ষার্থী শুধু একটি পরিবারের নয়, সে একটি সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের সম্পদ। তাই শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের মাধ্যমে একটি সুন্দর, আদর্শ ও কল্যাণময় সমাজ গড়ে তোলাই আমাদের প্রত্যয়।
আমাদের এই পথচলা কোনো একক ব্যক্তির নয়; এটি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও সততা, ঐক্য, মানবিকতা ও সেবার আদর্শকে ধারণ করে ছাত্র কল্যাণ পরিষদ আরও বৃহৎ পরিসরে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সকল ভালো উদ্যোগকে কবুল করুন এবং ছাত্র কল্যাণ পরিষদকে শিক্ষার্থীদের কল্যাণে আরও বেশি অবদান রাখার তাওফিক দান করুন। আমিন।
সবার আন্তরিক সহযোগিতা, দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি।
মোঃ মাজহারুল ইসলাম
সভাপতি
ছাত্র কল্যাণ পরিষদ

প্রিন্সিপাল মহোদয়ের বাণী
প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং মাদ্রাসার উন্নয়নে সহযোগিতা করাই তাঁর অন্যতম প্রধান লক্ষ্য।
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
ছাত্র কল্যাণ পরিষদ
উত্তর মুলাইম মল্লিকসরাই ফাযিল মাদ্রাসা
শিক্ষার্থীরাই একটি জাতির ভবিষ্যৎ। তাদের মেধা, মনন ও প্রতিভার বিকাশের পাশাপাশি আর্থিক ও শিক্ষাগত প্রতিবন্ধকতা দূর করা আমাদের নৈতিক দায়িত্ব। এই লক্ষ্যকে সামনে রেখে উত্তর মুলাইম মল্লিকসরাই ফাযিল মাদ্রাসার “ছাত্র কল্যাণ পরিষদ” একটি মহৎ ও মানবিক উদ্যোগ হিসেবে কাজ করে যাচ্ছে।

শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রদান, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বই ও শিক্ষা-উপকরণ প্রদান, বৃত্তির ব্যবস্থা করা, প্রয়োজনীয় কোচিং ও শিক্ষা সহায়তা প্রদানসহ তাদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করাই এ পরিষদের মূল উদ্দেশ্য।
আমি বিশ্বাস করি, পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও দায়িত্ববোধের মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আরও সুন্দর ও সফল করে তুলতে পারব। এ মহৎ উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের বিত্তবান ব্যক্তিবর্গের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
ছাত্র কল্যাণ পরিষদ শিক্ষার্থীদের পাশে থেকে তাদের স্বপ্নপূরণের পথে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা।
আল্লাহ তায়ালা এ মহৎ উদ্যোগকে কবুল করুন এবং এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আলোকিত করুন। আমিন।
প্রিন্সিপাল
মোঃ শামছুল ইসলাম
উত্তর মুলাইম মল্লিকসরাই ফাযিল মাদ্রাসা

সভাপতি

সিনিয়র সহ সভাপতি

সহ সভাপতি

সহ সভাপতি

সহ সভাপতি

সহ সভাপতি
Bangla
বাংলা ব্যাকরণের মৌলিক বিষয়সমূহ সহজ ভাষায় — একাডেমিক পরীক্ষা ও চাকরির প্রস্তুতির জন্য উপযোগী।
English
ধাপে ধাপে ইংরেজি ব্যাকরণ — শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল ও চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সহজ করতে।
Arabic
নাহু-সরফের প্রাথমিক পাঠ থেকে শুরু করে আরবি বাক্য গঠনের ব্যবহারিক অনুশীলন।
আজ ১৪ মার্চ ২০২৬,২৪ রমজান রোজ শনিবার।উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদরাসার ছাত্র কল্যান পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল এর আয়োজন করা হয়। ইফতার মাহফিল এ উপস্থিত ছিলেন বর্তমান অধ্যায়নরত ছাত্রবৃন্দ, ছাত্র কল্যান পরিষদের নেতৃবৃন্দ,মজসিদ মাদরাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। প্রতি বছরের ন্যায় ছাত্র কল্যান পরিষদ ইফতার মাহফিল আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছে।

অধ্যক্ষ মহোদয়ের রুমের ইন্টেরিয়র ডিজাইনের কাজের জন্য ছাত্র কল্যান পরিষদের আর্থিক সহযোগিতার নগদ ৩০,০০০৳ হাজার টাকা অধ্যক্ষ মহোদয়ের হাতে তুলে দেন পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. হাছিন মাহতাব তালুকদার, অর্থ সম্পাদক নশাদ আহমদ ইমরান ও সহকারী অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, আরবি প্রভাষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ । ০৫ জুলাই ২০২৬ ঈসায়ী, রবিবার উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা মৌলভীবাজার সদর, মৌলভীবাজার

উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসায় “ছাত্র কল্যাণ পরিষদ”-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন। মৌলভীবাজারের ঐতিহ্যবাহী উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কনফারেন্স হলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্র কল্যাণ পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ১২ জুলাই ২০২৬, রবিবার দুপুরে মাদ্রাসার কনফারেন্স হলে এক আলোচনা সভা, শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল ইসলাম-এর সভাপতিত্বে এবং ছাত্রকল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. হাছিন মাহতাব তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ-এর মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে পরিষদের এই শিক্ষার্থীবান্ধব, মানবিক ও সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম চৌধুরী, আরবি প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক মফিজুল ইসলাম ও সিনিয়র মৌলভী মাওলানা শামসুল হক, ইবতেদায়ী প্রধান মাওলানা বশির উদ্দিন জালালাবাদী। আরও উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণ পরিষদের সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা তাওহিদুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা কাজী আব্দুস সামাদ কয়েস, উপ প্রচার সম্পাদক মঈনুদ্দিন আহমদ, অর্থ সম্পাদক নশাদ আহমদ ইমরান, উপ অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপ অফিস সম্পাদক আশরাফুল ইসলাম, উপ ক্রীড়া সম্পাদক সামির আহমদ মাদ্রাসা ছাত্র সংসদের ভিপি আব্দুল কাইয়ুম-সহ মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ৩৫জন শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরিশেষে, মাদ্রাসা, দেশ ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘ছাত্র কল্যাণ পরিষদ’ উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা। মৌলভীবাজার উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ছাত্র কল্যাণ পরিষদ-এর উদ্যোগে ‘দাখিল পরীক্ষা ২০২৬’-এ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের এক উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় মাদ্রাসা কনফারেন্স হলে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। ছাত্র কল্যাণ পরিষদ-এর সাংগঠনিক সম্পাদক মো. হাছিন মাহতাব তালুকদারের সঞ্চালনায় এবং মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শামছুল ইসলাম সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক উস্তাদ ও জগৎসী জি.কে এম সাইফুর রহমান কলেজের সম্মানিত প্রভাষক মাওলানা মুফতি আব্দুল মোক্তাদির হোসাইন সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম চৌধুরী, প্রভাষক মাওলানা নজরুল ইসলাম, জনাব মফিজুল ইসলাম, সিনিয়র মৌলভী মাওলানা শামছুল হক, সিনিয়র শিক্ষক জিয়াউল ইসলাম, পরিষদের অর্থ সম্পাদক নশাদ আহমদ ইমরান, ছাত্র সংসদ এর সদস্য মেহদী হাসান প্রমুখ। অনুষ্ঠান শেষে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এতে বিশেষ মেধার স্বাক্ষর রেখে ‘এ প্লাস’ (A+) প্রাপ্ত শিক্ষার্থী মো. মামুন মিয়ার হাতে সংবর্ধনা ক্রেস্টের পাশাপাশি নগদ ২,০০০ টাকা সম্মাননা উপহার হিসেবে প্রদান করেন অতিথিরা। বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার আলোয় আলোকিত হয়ে সমাজ ও দেশ গঠনে বিশেষ অবদান রাখার আহ্বান জানান।

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘ছাত্র কল্যাণ পরিষদ’ উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা। মৌলভীবাজার উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ছাত্র কল্যাণ পরিষদ-এর উদ্যোগে ‘দাখিল পরীক্ষা ২০২৬’-এ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের এক উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় মাদ্রাসা কনফারেন্স হলে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। ছাত্র কল্যাণ পরিষদ-এর সাংগঠনিক সম্পাদক মো. হাছিন মাহতাব তালুকদারের সঞ্চালনায় এবং মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শামছুল ইসলাম সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক উস্তাদ ও জগৎসী জি.কে এম সাইফুর রহমান কলেজের সম্মানিত প্রভাষক মাওলানা মুফতি আব্দুল মোক্তাদির হোসাইন সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম চৌধুরী, প্রভাষক মাওলানা নজরুল ইসলাম, জনাব মফিজুল ইসলাম, সিনিয়র মৌলভী মাওলানা শামছুল হক, সিনিয়র শিক্ষক জিয়াউল ইসলাম, পরিষদের অর্থ সম্পাদক নশাদ আহমদ ইমরান, ছাত্র সংসদ এর সদস্য মেহদী হাসান প্রমুখ। অনুষ্ঠান শেষে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এতে বিশেষ মেধার স্বাক্ষর রেখে ‘এ প্লাস’ (A+) প্রাপ্ত শিক্ষার্থী মো. মামুন মিয়ার হাতে সংবর্ধনা ক্রেস্টের পাশাপাশি নগদ ২,০০০ টাকা সম্মাননা উপহার হিসেবে প্রদান করেন অতিথিরা। বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার আলোয় আলোকিত হয়ে সমাজ ও দেশ গঠনে বিশেষ অবদান রাখার আহ্বান জানান।
আজ ১৪ মার্চ ২০২৬,২৪ রমজান রোজ শনিবার।উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদরাসার ছাত্র কল্যান পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল এর আয়োজন করা হয়। ইফতার মাহফিল এ উপস্থিত ছিলেন বর্তমান অধ্যায়নরত ছাত্রবৃন্দ, ছাত্র কল্যান পরিষদের নেতৃবৃন্দ,মজসিদ মাদরাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। প্রতি বছরের ন্যায় ছাত্র কল্যান পরিষদ ইফতার মাহফিল আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছে।

আজ ১৪ মার্চ ২০২৬,২৪ রমজান রোজ শনিবার।উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদরাসার ছাত্র কল্যান পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল এর আয়োজন করা হয়। ইফতার মাহফিল এ উপস্থিত ছিলেন বর্তমান অধ্যায়নরত ছাত্রবৃন্দ, ছাত্র কল্যান পরিষদের নেতৃবৃন্দ,মজসিদ মাদরাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। প্রতি বছরের ন্যায় ছাত্র কল্যান পরিষদ ইফতার মাহফিল আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছে।
অধ্যক্ষ মহোদয়ের রুমের ইন্টেরিয়র ডিজাইনের কাজের জন্য ছাত্র কল্যান পরিষদের আর্থিক সহযোগিতার নগদ ৩০,০০০৳ হাজার টাকা অধ্যক্ষ মহোদয়ের হাতে তুলে দেন পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. হাছিন মাহতাব তালুকদার, অর্থ সম্পাদক নশাদ আহমদ ইমরান ও সহকারী অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, আরবি প্রভাষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ । ০৫ জুলাই ২০২৬ ঈসায়ী, রবিবার উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা মৌলভীবাজার সদর, মৌলভীবাজার

অধ্যক্ষ মহোদয়ের রুমের ইন্টেরিয়র ডিজাইনের কাজের জন্য ছাত্র কল্যান পরিষদের আর্থিক সহযোগিতার নগদ ৩০,০০০৳ হাজার টাকা অধ্যক্ষ মহোদয়ের হাতে তুলে দেন পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. হাছিন মাহতাব তালুকদার, অর্থ সম্পাদক নশাদ আহমদ ইমরান ও সহকারী অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, আরবি প্রভাষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ । ০৫ জুলাই ২০২৬ ঈসায়ী, রবিবার উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা মৌলভীবাজার সদর, মৌলভীবাজার
দাখিল:-
২০১৪
উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা
দাখিল:-
২০১২
উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা
দাখিল:-
২০১২
উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা
দাখিল:-
২০১৩
উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা
অধ্যক্ষ
01712731756
উপাধ্যক্ষ
01716073585
সাবেক শিক্ষক
সাবেক শিক্ষক

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘ছাত্র কল্যাণ পরিষদ’ উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা। মৌলভীবাজার উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ছাত্র কল্যাণ পরিষদ-এর উদ্যোগে ‘দাখিল পরীক্ষা ২০২৬’-এ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের এক উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় মাদ্রাসা কনফারেন্স হলে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। ছাত্র কল্যাণ পরিষদ-এর সাংগঠনিক সম্পাদক মো. হাছিন মাহতাব তালুকদারের সঞ্চালনায় এবং মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শামছুল ইসলাম সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক উস্তাদ ও জগৎসী জি.কে এম সাইফুর রহমান কলেজের সম্মানিত প্রভাষক মাওলানা মুফতি আব্দুল মোক্তাদির হোসাইন সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম চৌধুরী, প্রভাষক মাওলানা নজরুল ইসলাম, জনাব মফিজুল ইসলাম, সিনিয়র মৌলভী মাওলানা শামছুল হক, সিনিয়র শিক্ষক জিয়াউল ইসলাম, পরিষদের অর্থ সম্পাদক নশাদ আহমদ ইমরান, ছাত্র সংসদ এর সদস্য মেহদী হাসান প্রমুখ। অনুষ্ঠান শেষে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এতে বিশেষ মেধার স্বাক্ষর রেখে ‘এ প্লাস’ (A+) প্রাপ্ত শিক্ষার্থী মো. মামুন মিয়ার হাতে সংবর্ধনা ক্রেস্টের পাশাপাশি নগদ ২,০০০ টাকা সম্মাননা উপহার হিসেবে প্রদান করেন অতিথিরা। বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার আলোয় আলোকিত হয়ে সমাজ ও দেশ গঠনে বিশেষ অবদান রাখার আহ্বান জানান।

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘ছাত্র কল্যাণ পরিষদ’ উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা। মৌলভীবাজার উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ছাত্র কল্যাণ পরিষদ-এর উদ্যোগে ‘দাখিল পরীক্ষা ২০২৬’-এ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের এক উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় মাদ্রাসা কনফারেন্স হলে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। ছাত্র কল্যাণ পরিষদ-এর সাংগঠনিক সম্পাদক মো. হাছিন মাহতাব তালুকদারের সঞ্চালনায় এবং মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শামছুল ইসলাম সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক উস্তাদ ও জগৎসী জি.কে এম সাইফুর রহমান কলেজের সম্মানিত প্রভাষক মাওলানা মুফতি আব্দুল মোক্তাদির হোসাইন সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম চৌধুরী, প্রভাষক মাওলানা নজরুল ইসলাম, জনাব মফিজুল ইসলাম, সিনিয়র মৌলভী মাওলানা শামছুল হক, সিনিয়র শিক্ষক জিয়াউল ইসলাম, পরিষদের অর্থ সম্পাদক নশাদ আহমদ ইমরান, ছাত্র সংসদ এর সদস্য মেহদী হাসান প্রমুখ। অনুষ্ঠান শেষে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এতে বিশেষ মেধার স্বাক্ষর রেখে ‘এ প্লাস’ (A+) প্রাপ্ত শিক্ষার্থী মো. মামুন মিয়ার হাতে সংবর্ধনা ক্রেস্টের পাশাপাশি নগদ ২,০০০ টাকা সম্মাননা উপহার হিসেবে প্রদান করেন অতিথিরা। বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার আলোয় আলোকিত হয়ে সমাজ ও দেশ গঠনে বিশেষ অবদান রাখার আহ্বান জানান।
১২ আগস্ট ২০২৬
১২ আগস্ট ২০২৬
১২ আগস্ট ২০২৬
পরিষদের উদ্দেশ্য, মূলনীতি, সদস্যপদ ও কমিটির কাঠামো সম্পর্কে বিস্তারিত জানুন।
পরামর্শ, সহযোগিতা বা সদস্যপদ সংক্রান্ত যেকোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করুন।