ছাত্র কল্যাণ পরিষদ

উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা

পরিষদ সম্পর্কে

উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসা-এর প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ২০২৩ সালে প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক ছাত্র কল্যাণ সংস্থা।

আমাদের গল্প

শিক্ষার্থীদের কল্যাণে একসাথে, ভবিষ্যতের পথে

উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদরাসা থেকে পড়াশোনা শেষ করার পর থেকেই সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার ইচ্ছা ছিল। ২০১৯–২০ শিক্ষাবর্ষে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে করোনা মহামারির কারণে মাদরাসা বন্ধ হয়ে যায়। এরপর সহকারী কামরান হোসেনকে শিক্ষার্থীদের নিয়ে একটি প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নিতে বলি। এর ধারাবাহিকতায় ২০২২ সালে একটি ফেসবুক গ্রুপ তৈরি হয়।

পরবর্তীতে সাবেক সহকারী অর্থ সম্পাদক নোমান তালুকদার “প্রাক্তন ছাত্র অ্যাসোসিয়েশন” গঠনের প্রস্তাব দেন। এরপর সাবেক শিক্ষার্থী জমির হোসাইনের সঙ্গে আলোচনা করে উদ্যোগটি এগিয়ে নেওয়া হয়।

অবশেষে ২১ জুন ২০২৩ সালে বখতিয়ার হোসেন লিমনকে সভাপতি এবং জমির হোসাইনকে সাধারণ সম্পাদক করে প্রতিষ্ঠাকালীন কমিটি ঘোষণা করা হয়। সেই থেকে শিক্ষার্থীদের কল্যাণে আমাদের পথচলা অব্যাহত রয়েছে।

আমরা যে মাদরাসায় পড়াশোনা করেছি, তার প্রতি আমাদের দায়িত্ব ও দায়বদ্ধতা রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কল্যাণে আমাদের এই উদ্যোগ। সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।

ছাব্বির আহমদ
সহ-প্রতিষ্ঠাতা
ছাত্র কল্যাণ পরিষদ
উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদরাসা

মূল স্তম্ভ

যে নীতিতে আমরা কাজ করি

লক্ষ্য

শিক্ষার্থীদের কল্যাণ ও শিক্ষার মানোন্নয়নে টেকসই উদ্যোগ গ্রহণ।

উদ্দেশ্য

প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে সম্মিলিত সহযোগিতার প্ল্যাটফর্ম গঠন।

ঐক্য

বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধি।

সেবা

মাদ্রাসা ও আশপাশের সমাজের কল্যাণে সামাজিক কার্যক্রম পরিচালনা।